জাতীয় ফিচার

বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ থেকে পলিটিকস অফ কনফ্রন্টেশনকে চিরদিনের জন্য বিদায় দিতে হলে বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া দরকার। অন্যথায় দেশে সাংঘর্ষিক রাজনীতি বন্ধ করা সম্ভব হবে না।

আজ বৃহস্পতিবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে নিহত জাতীয় নেতার সমাধিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ মাহফিল ও মোনাজাতের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের এই দিনে ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড সংঘঠিত হয়েছিল। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে যারা বঙ্গবন্ধুর সাথে ছায়ার মতো থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই চারনেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল। তারা বঙ্গবন্ধুর সাথে বেঈমানী করেন নাই, মরণেও তারা সহযাত্রী হয়েছেন।

ড. হাছান মাহমুদ বলেন, দুঃখজনক হলেও সত্য তখন এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছিল কার্যত জিয়াউর রহমানের হাতে। কারণ তখন কার্যত জিয়াউর রহমানই ক্ষমতায় ছিলো এবং তিনি প্রধান সেনাপতি ছিলেন। জিয়াউর রহমানের আওতাধীন সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ বিপথগামী সেনাসদস্যরা গিয়েই কারাগারে এই হত্যাকান্ড চালায়। অর্থাৎ জিয়াউর রহমান যে শুধু বঙ্গবন্ধুর হত্যাকান্ডের সাথে যুক্ত তা নয়, ৩ নভেম্বরের হত্যাকান্ডের সাথেও জিয়াউর রহমান যুক্ত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তিনি ১৯৭৭ সালে নিরাপরাধ সামরিক অফিসারদের বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। অর্থাৎ বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন জিয়াউর রহমানের হাতে সংঘঠিত হয়েছিলো।

আরও পড়ুনঃ রংপুর সিটি নির্বাচন ২৭ ডিসেম্বর; ভোটগ্রহণ ইভিএমে

রিপোর্টার

About Author

6 Comments

  1. ইউক্রেনে জীবানু অস্ত্র তদন্তে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

  2. "হত্যা, সন্ত্রাস ও রাজনৈতিক ষড়যন্ত্রের মূল হোতা বিএনপি" - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

  3. "দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতির কারণে পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে" - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

  4. দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

  5. লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

  6. বাড়াবাড়ি করলে ফের জেলে পাঠানো হবে খালেদা জিয়াকে: প্রধানমন্ত্রী - tathyasangjog

    November 3, 2022

    […] আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন : … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র