বাজারে পর্যাপ্ত চিনি আছে: বাণিজ্যমন্ত্রী
গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাজারে পর্যাপ্ত (অ্যাভেলেবল) চিনি আছে। গ্যাসের সরবরাহের অপ্রতুলতা, যার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করা যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, যে সমস্যা পেয়েছি তা হলো, গ্যাসের সরবরাহের অপ্রতুলতা, যার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করা যাচ্ছে না। আশা করি, দু-একদিনের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার, তা উৎপাদন সম্ভব হবে। চিনির সরবরাহ ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ ধীরগতি হলে সমস্যা, সরবরাহ স্বাভাবিক হলে যেই দাম নির্ধারণ করা হয়েছে সে দামে বিক্রি করা যাবে।
টিপু মুনশি বলেন, অনেক চিনি গুদামে পড়ে আছে; তা প্রক্রিয়াজাত করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলেই এটি প্রক্রিয়াজাত করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখে, তারা বলছে পরিস্থিতির উন্নয়ন ঘটছে।






কুষ্টিয়ার পান যাচ্ছে বিদেশে - tathyasangjog
November 3, 2022[…] […]