অন্যান্য দেশ সংযোগ

“বাল্যবিয়ের ফলে আমাদের জাতীয় উৎপাদনে ক্ষতি হয়”

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, বাল্যবিয়ের ফলে আমাদের জাতীয় উৎপাদনে ক্ষতি হয়। আর এটা নিয়ে আমাদের সরকার কাজ করছে। মহিলা ও শিশুবিষয়ক আলাদা মন্ত্রণালয় রয়েছে। এছাড়া সমাজসেবা মন্ত্রণালয়ও আছে। সাধারণত উচ্চ আয়ের ছেলে-মেয়েরা বাল্যবিয়ে করেন না। আমাদের সরকারের প্রধান দায়িত্ব হবে দারিদ্র দূর করা।

আজ বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাল্যবিয়ে রোধে এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার এই মুহূর্তে সার্বিক পরিবর্তন রক্ষার্থে শুধু খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও বিদ্যুৎখাতে নয়, প্রতিটিক্ষেত্রে উন্নয়নে হাজারো কাজ করছে। আমাদের সরকার দায়িত্ববান। জাতি হিসেবেও আমাদের দায়িত্ববান হতে হবে।

তিনি বলেন, আমাদের ঐতিহ্যগত কিছু বিষয় আছে। যেমন-নিরক্ষরতা। আমাদের অনেকেই আছে যারা পড়াশোনা করতে পারে না, লিখতে পারে না। ফলে অনেকে কম বয়সেই বিয়ে করে। কম বয়সে বিয়ে হলে ছেলে হোক বা মেয়ে হোক পূর্ণ হয় না। কাজ করতে পারে না, পড়াশোনা শেষ করতে পারে না। অনেক দুর্ঘটনার শিকার হয়। ফলে জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই।

মন্ত্রী বলেন, আমরা চাচ্ছি শিক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে কাজে পরিশ্রমে যেন একটা আধুনিক রাষ্ট্র গড়তে পারি। আধুনিকতা মানে বেহায়াপনা নয়। আধুনিকতা মানে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলে মিশে সামনের দিয়ে এগিয়ে যাওয়া। যার মাধ্যমে আমরা নিজস্ব পরিচয় তুলে ধরবো।

আরও পড়ুনঃ “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য