“বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি”
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। এ সুযোগ যেন হাতছাড়া না হয়। হাতছাড়া হয়ে গেলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না।
আজ রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম–প্রশ্ন রেখে প্রধান উপদেষ্টা বলেন, ‘এত তাজা প্রাণ ঝরে গেল। যে স্বপ্নের জন্য তারা প্রাণ দিয়েছে; সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। আমাদের যোগ্যতা-ক্ষমতা না থাকতে পারে, কিন্তু শহীদদের স্বপ্ন পূরণ করতেই হবে।’
ছাত্রদের উদ্দেশ করে তিনি বলেন, যে কাজ তোমরা শুরু করেছ, সেটি চালিয়ে যেতে হবে। না হলে সর্বনাশ হবে। তারা আবার অশান্তি সৃষ্টির জন্য, জাতিকে দুঃস্বপ্নের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টার ত্রুটি রাখবে না।
ড. ইউনূস বলেন, তোমাদের চিন্তা সঠিক ও স্বচ্ছ। তোমাদের চিন্তায় অনড় থাক। যে যত পরামর্শ দিক, এটা থেকে বেরিয়ে আসার পরামর্শ গ্রহণ করো না।
তিনি বলেন, শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এমনভাবে দেশ গড়তে হবে, যাতে পৃথিবীর মানুষ জানতে চাইবে: কী মন্ত্রে এই অনন্য দেশ হলো। এই মন্ত্র শিথিল হয়ে গেলে, আমাদের কপালে দুঃখ আছে। সেই দুঃখ যাতে আমাদের দেখতে না হয়।
আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর






ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা - Tathya Sa
September 8, 2024[…] […]