“বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়”
যুক্তরাষ্ট্র-ভারত পঞ্চম ‘টু প্লাস টু’ বৈঠকে বাংলাদেশ ভারত বলেছে, তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই মাথা ঘামায় না। আমি মনে করি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।
শুক্রবার নয়াদিল্লিতে দুদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকের বর্ধিত আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গে একথা জানায় ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকের বর্ধিত আলোচনায় আঞ্চলিক বিভিন্ন ইস্যু, দক্ষিণ এশিয়া ও অন্যান্য বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গও এসেছে। বাংলাদেশের বিষয়ে ভারতের দিক থেকে অবস্থান পরিষ্কার করা হয়েছে। তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনোই মাথা ঘামায় না। আমি মনে করি, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ ঠিক করবে।
ভারতের পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শ্রদ্ধা করে ভারত। বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়ন, উন্নয়ন, স্থিতশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় আমরা সহযোগিতা করে যাব; যা সে দেশের জনগণ প্রত্যাশা করে।’
আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু





