অন্যান্য দেশ সংযোগ

প্রধানমন্ত্রী দারিদ্র্য ২২ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশে নিয়ে এসেছেন

প্রধানমন্ত্রী দারিদ্র্য ২২ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আমরা এমন পর্যায়ে যাবো সেখানে একসময় দারিদ্র্য দেখাতে জাদুঘর নির্মাণ করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চাদের জন্য। নয়তো আমরা ভুলে যাবো আমরা একসময় হতদরিদ্র ছিলাম।

আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আমাদের এখন অনেকে অনেক কথা বলেন। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র, পেশিশক্তি, গান পাউডারে বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণকে বিশ্বাস করে। ২০০১ সালে জনগণ যাকে ভোট দিয়েছে তা চুপ করে মেনে নিয়েছি। এখন জনগণ যে রায় দেয় সেটা নিয়ে কত ষড়যন্ত্র শুরু হয়েছে। ২০১৩-২০১৪ সালে কিভাবে গাড়ি পুড়িয়ে, আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে! তারা এখন জনগণের সেবার কথা বলেন।’

তিনি বলেন, একসময় বাংলাদেশের পাসপোর্ট দেখলে বিদেশের বিমানবন্দরে বলতো, আস্তে যান। আর এখন আমাদের পাসপোর্ট দেখলে সমীহ করে সবাই। একসময় বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। আজ উন্নয়নশীল দেশের রোল মডেল হিসেবে উদাহরণ দেওয়া হয় বাংলাদেশকে। বিদেশিরা আজ বলে, যদি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে আসতে চাও তাহলে বাংলাদেশকে ফলো করো। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এমন পরিবর্তন হয়েছে এ সরকারের অবদানে।

দেশের মানুষ এখন নির্বাচনমুখী উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, তারা ভোট দিতে মুখিয়ে আছেন। কারণ তারা জানেন, শেখ হাসিনার বিকল্প কেবলই শেখ হাসিনা।

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ আহ্বান জানালেন রাষ্ট্রপতি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য