দেশ সংযোগ ফিচার রাজনীতি

“গণমাধ্যমের সামনে অমূলক এই বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল”

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তার কারান্তরীণ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চয়ই কোনো অপরাধ করেছেন। তা না হলে কারান্তরীণ হওয়ার আশঙ্কা প্রকাশ করবেন কেন?

তিনি বলেন, নিজের অপরাধ ঢাকতে বা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত এবং সরকারের ওপর চাপ প্রয়োগ করতে তিনি গণমাধ্যমের সামনে অমূলক এই বক্তব্য দিয়েছেন। সরকার বিনা দোষে নিরপরাধ কাউকে আটক রাখে না বা সেটা রাখার এখতিয়ারও সরকারের নেই।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার নির্দোষ কাউকে কোনো হয়রানি করছে না। দেশের বিচারবিভাগ স্বাধীন। তাই অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে কারও সামাজিক বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্বাচীনের মতো মিথ্যার ফুলঝুরি ছুটিয়েছেন। তিনি এ ধরনের অসত্য বক্তব্য প্রদানের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতা অর্জনের আগে ও পরে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এদেশের গণতন্ত্র সুসংহত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের গণমানুষের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক সংগঠন। বিএনপির মতো গণবিরোধী সামরিক শক্তির পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা বা সামরিক ছাউনিতে প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক শক্তি নয়।

 

আরও পড়ুনঃ রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ আহ্বান জানালেন রাষ্ট্রপতি

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার