জাতীয় ফিচার

“প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কাছে বিএনপি-জামায়াত পরাজিত”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বের কাছে বিএনপি-জামায়াত এবং ১/১১-এর কুশীলবরা পরাজিত হয়েছে। এখনো শকুনের নজর রয়েছে, তাই সাবধান থাকতে হবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীরা গত নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তারা সেটা করতে সক্ষম হয়নি।

তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাংলাদেশের একজন দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন। সংকটের সময়ে ধৈর্য ধরেছেন এবং সব চাপের মধ্যে অবিচল থেকেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে দলের সাধারণ সম্পাদক ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার সময়েও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওয়ান-ইলেভেনের সংকটের সময়ে যখন দলের সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল, সেই সময় তিনি দলকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করে রেখেছিলেন। সব প্রতিকূলতার মধ্যে অবিচল থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। সে কারণে জননেত্রী শেখ হাসিনা তাকে ভালোবাসতেন এবং তার প্রতি আস্থা রাখতেন। তিনি অনেক চাপের মধ্যে থেকেও কখনো বিচলিত হননি। জিল্লুর রহমানের নেতৃত্বে শুধু শেখ হাসিনা কারাগার থেকে মুক্ত হয়েছিলেন তা নয়, খালেদা জিয়াও কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে কারাগারে থাকা অবস্থায় কখনো বিচলিত হতে দেখিনি। যদি শেখ হাসিনা না থাকতেন তাহলে গণতন্ত্রের মুক্তি হতো না।

হাছান মাহমুদ আরও বলেন, জিল্লুর রহমান বাংলাদেশের একজন সেরা রাজনীতিবিদ। তিনি রাজনীতিতে অনুকরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন। যেখানে যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তিনি রাজনীতি করতেন।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

1 Comment

  1. ৮৩ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার - Tathya Sangjog

    March 20, 2024

    […] আরও পড়ুনঃ “প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র