জাতীয়

গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষ; নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কাজী আব্দুল হামিদের মেয়ে নাসিমা বেগম (৬২) ও তার দুই বোন সালামা বেগম (৫৮), আসমা বেগম (৫৬) এবং তাদের চাচি ও হুয়ামুন কবিরের স্ত্রী কমল বেগম (৭৫)। তবে মাইক্রোবাস চালকের নাম পাওয়া যায়নি।

তিনি বলেন, গ্লোবাল পরিবহনের একটি বাস ‍যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ছাগলছিড়া এলাকায় বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে চারজন। আহতদের মাদারীপুর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ “বিএনপি এখন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র