জাতীয় ফিচার

“পুষ্টির পাশাপাশি নিরাপদ খাদ্য প্রয়োজন”

জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল চকচকে করতে গিয়ে তার পুষ্টিগুণ হারিয়ে ফেলছি। চালের পুষ্টিমান নিয়ন্ত্রণ করতে চাল কাটার বিষয়ে প্রধানমন্ত্রী আইন করে দিয়েছেন। আমরা চালের পুষ্টিমান ধরে রাখতে কাজ করছি। পুষ্টির পাশাপাশি নিরাপদ খাদ্য প্রয়োজন। সেই বিষয়েও আমরা কাজ করছি।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত জান প্রকল্পের সাড়ে ৫ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

খাদ্য ও পুষ্টির সচেতনতা বৃদ্ধি করতে শিক্ষকদের প্রথম ক্লাসে ৫ মিনিট নিরাপদ খাদ্য নিয়ে কথা বললে সচেতনতা বৃদ্ধি সম্ভব জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিদিন শ্রেণি কার্যক্রমের শুরুতে প্রথম পাঁচ মিনিট শিক্ষকরা পুষ্টি বিষয়ে আলোচনা করতে পারেন। প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ে এ সংক্রান্ত একটি অধ্যায় রাখা হয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘দেশে একসময় সাত কোটি মানুষের খাবারের অভাব ছিল। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এখন সাড়ে ১৬ কোটি মানুষ থাকলেও খাবারের অভাব নেই। তবে ডিমে পুষ্টি আছে; কিন্তু মুরগি যদি অনিরাপদ খাদ্য খায় তাতে পুষ্টির ক্ষেত্রে ক্ষতির পরিমাণ বেশি। তাই পশুখাদ্যের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিতে হবে।’

আরও পড়ুনঃ এক দেশের ভেতর দিয়ে অন্য দেশের ট্রানজিট দিলে ক্ষতি কী; প্রশ্ন প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র