জাতীয় ফিচার

“চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি”

দেশে বর্তমানে চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে কেয়ার বাংলাদেশ আয়োজিত জান প্রকল্পের সাড়ে ৫ বছর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে চিকিৎসকের সংখ্যার তুলনায় মানসম্মত চিকিৎসা বেশি জরুরি। আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান বৃদ্ধি করতে হবে, যাতে আমরা মানসম্মত ডাক্তার তৈরি করতে পারি।

তিনি বলেন, আমাদের এখনই দরকার মানসম্মত চিকিৎসক। এ জন্য আমরা শিক্ষা গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেব। বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যাতে সুন্দর থাকে এবং শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়, সেটিও আমরা গুরুত্ব দিয়ে দেখব।

সামন্ত লাল সেন বলেন, মেডিকেল কলেজটা ঘুরেফিরে পরিদর্শন করলাম। কিছু কিছু ব্যাপারে আরও সতর্কতা মেনে চলতে আমি কর্তৃপক্ষকে বলব। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়ামসহ সবকিছু ঠিক করতে আমি তাদের বলেছি। ওনারা এই সবকিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র