ভাইরাল জগত

পুলিশের মদ খেল ইঁদুর, নেয়া হবে আদালতে

 

ভারতের মধ্যপ্রদেশের একটি থানার গুদামে থাকা জব্দ করা অবৈধ মদ ইঁদুর খেয়ে ফেলেছে বলে দাবি করেছে থানাটির দায়িত্বরত পুলিশ। এমনকি এ জন্য একটি ইঁদুরকে ‘গ্রেফতার’ করা হয়েছে এবং প্রমাণ হিসেবে সেটিকে আদালতেও তোলা হবে!

ভারতের মধ্যপ্রদেশের চিন্দওয়ারা জেলার একটি থানায় এ ঘটনা ঘটে। যেখানে প্লাস্টিকের বোতলে থাকা অবৈধ মদ জব্দ করে একটি স্টোর রুমে রেখেছিল পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, জব্দ করা সব মদ আদালতের সামনে হাজির করার সময় সেখানে পুলিশ অন্তত ৬০টি বোতল খালি দেখতে পায়। অনেক ভেবে দিশেহারা পুলিশ সদস্যরা অবশেষে সিদ্ধান্তে পৌঁছান যে, ওই ৬০ বোতল মদ খেয়েছে ইঁদুরে!

পুলিশের মতে, থানা ভবনটি অনেক পুরনো, আর সেখানে প্রায়ই অনেক ইঁদুর ঘুরে বেড়াতে দেখা যায়। এর আগে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্রও নষ্ট করছে ইঁদুরের দল।

এদিকে, জব্দ মদ খেয়ে ফেলায় এরইমধ্যে ‘অভিযুক্ত’ একটি ইঁদুরকে ‘গ্রেফতার’ করার দাবি জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, প্রমাণ হিসেবে ইঁদুরটিকে আদালতেও তোলা হবে!

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু
ভাইরাল জগত

স্বামী বিএনপির সমর্থক হওয়ায় ২০ বছরের সংসারের ইতি টানলেন গৃহবধু

সাভারে স্বামী বিএনপির সমর্থন করায় স্বামী ফরহাদ মিয়ার (৫৫) বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী মোছা. রহিমা বেগম (৪৩)
ভাইরাল জগত

মসজিদে আকদ করলেন টেন মিনিট স্কুলের আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ

আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধলেন দেশের সবচেয়ে বড় শিক্ষাভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের