পুলিশের ইফতার মাহফিল বাতিল
আগামী ২৯ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করার কথা জানিয়েছিল বাংলাদেশ পুলিশ। তবে অনিবার্য কারণবশত তা বাতিল করেছে পুলিশ সদরদপ্তর।
শনিবার রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃচ্ছ্রতাসাধন নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ পুলিশের ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এবারের রমজানে গণভবনে কোনো ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগতভাবেও এবার সাদামাটা ইফতার করবেন তিনি। সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কারণ হিসেবে হাসান জাহিদ তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনেও সেটারই প্রয়োগের অংশ হিসেবে তিনি এবার কোনো ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম ও ব্যয় সংকোচন করবেন।
আরও পড়ুনঃ আমরা ২৫ মার্চকে আর্ন্তজাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী





