পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত ৭ শিক্ষক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে সাতজন শিক্ষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়ার আপার কুররাম তহসিল স্কুলে এ হামলার ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয় বন্দুকধারী বিদ্যালয়ের স্টাফরুমে গিয়ে শিক্ষকদের গুলি করে। এ সময় স্কুলটিতে পরীক্ষা চলার কারণে সব শিক্ষকরা তাদের পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। কর্তৃপক্ষ এলাকার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে। এ ঘটনার পর চলমান ম্যাট্রিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষকদের ওপর হামলা ঘটনা নিন্দনীয়।
অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট।
আরও পড়ুনঃ রাজা চার্লসের রাজ্যাভিষেক বিশেষ কেন?





