জাতীয় ফিচার

পদ্মা সেতু পাড়ি দিলো বিশেষ ট্রেন

পদ্মা সেতু পাড়ি দিলো বিশেষ ট্রেন

পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার ১০ মাসের মাথায় এবার সফলভাবে পদ্মা সেতু পাড়ি দিলো ট্রেন।

আজ মঙ্গলবার দুপুরে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা রেলসংযোগ প্রকল্পের জন্য প্রস্তুত প্রায় ৪২ কিলোমিটার পথ পাড়ি দেয় পরীক্ষামূলক ট্রেন।

এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে প্রথমবারের মতো পদ্মা পাড়ি দিয়ে মাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি।

২০২২ সালের ২৫ জুন পদ্মা নদীর ওপর সড়ক সেতুর উদ্বোধন হলেও অপেক্ষা ছিল রেলপথ চালুর। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। মঙ্গলবার দুপুর ১টা ২১ মিনিটে পদ্মা সেতুতে উঠতে ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে ‘বিশেষ ট্রায়াল ট্রেন’।

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালানো বিশেষ ট্রেনে যাত্রা করে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন আগেই হয়েছে। কিন্তু পদ্মা সেতুতে রেল সংযোগ চালু না হওয়ায় একটা অপূর্ণতা ছিল। রেল সংযোগ উদ্বোধনে সেটাও পূর্ণতা পেতে যাচ্ছে। ফলে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে।

পুরোপুরি ট্রেন চলাচলের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি চালুর নির্ধারিত সময় আগামী বছরের জুনে। এ সময়ের মধ্যে যশোর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি। মাওয়া থেকে ঢাকা পর্যন্ত আগামী সেপ্টেম্বরে চালু করার আশা করছি।

আরও পড়ুনঃ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র