নৌকার কাছে মাহির ট্রাকের ভরাডুবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ গোদাগাড়ী তানোর আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি।এই আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। আর চলচ্চিত্র তারকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি) পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট।
রোববার ভোট গণনা শেষে এ তথ্য জানা যায়।
ফলাফল ঘোষণা শেষে জানা যায়, মাহি ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ৯ হাজার ৯ ভোট। এই আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৯২ হাজর ৪১৯ ভোট।
মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল মেনে নিয়ে সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন।
আরও পড়ুনঃ “ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে ঢাকা পড়ে গেছে”





