দেশ সংযোগ ফিচার

নির্বাচন নিয়ে সন্তুষ্টি জানালেন বিদেশি পর্যবেক্ষকরা

নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশি পর্যবেক্ষকরা বলেছেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে আমরা সন্তুষ্ট। ভোটার এবং প্রার্থীর এজেন্টদের সঙ্গে আমরা কথা বলেছি। পর্যবেক্ষক হিসেবে সহিংসতার কোনো চিহ্ন আমাদের চোখে পড়েনি। সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে।

আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সন্মেলনে করে কমনওয়েলথ, ওআইসি, রাশিয়া, ফিলিস্তিন ও গাম্বিয়াসহ বিভিন্ন বিদেশি পর্যবেক্ষক দল। সেখানে তারা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

এসময় ফিলিস্তিনি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিশাম কুহাইল বলেন, আমরা বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। মানুষের ভোট দেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ। বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াও ভালো লেগেছে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

ওআইসির নির্বাচন ইউনিটের প্রধান শেখ মোহাম্মদ বন্দর বলেন, আমি এখনো জানি না কত শতাংশ ভোট পড়েছে। সকালে যখন আমরা কেন্দ্র পরিদর্শন করি, তখন ভোটার উপস্থিতি খুবই কম ছিল। মানুষ আশা করেছিল উপস্থিতি বাড়বে। যদি বাধ্যবাধকতা না থাকে, আপনি কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং কেউ আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারে না। ভোট দেওয়ার ক্ষেত্রে আপনাদের দেশে কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না।

কম ভোটার উপস্থিতি সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৫ বা ১৬ শতাংশ ভোট পড়লে সেটা নির্বাচন আয়োজকদের জন্য বার্তা। এর কারণ রাজনীতিকরা বিশ্লেষণ করবেন। আমি জর্ডানে অনেক নির্বাচন দেখেছি, সেখানে ৫৫ শতাংশ ভোট পড়েছে এবং সেটা ভালো নির্বাচন ছিল। তারপরও বিষয়টি দেখবেন রাজনীতিক ও গবেষণা সংস্থাগুলো।

আরও পড়ুনঃ “ভোটকে ঘিরে বিএনপির অপতৎপরতা মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যে ঢাকা পড়ে গেছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার