বিশ্ব সংযোগ

নেপালে বাস নদীতে পরে নিহত ১২

নেপালে একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর থেকে নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।

শুক্রবার রাতে দেশটির ডাং জেলার রাপ্তি নদীতে বাসটি পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসটি নেপালগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল। শুক্রবার স্থানীয় সময় রাত ১০টার দিকে সেটি ভালুবাংয়ের রাপ্তি সেতু থেকে ছিটকে নদীতে পড়ে যায়।

এ দুর্ঘটনায় শনিবার দুপুর ১টা পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে সাতজনই ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক। তারা হলেন- উত্তর প্রদেশের বাসিন্দা মুনে (৩১) এবং বিহারের বাসিন্দা যোগেন্দ্র রাম (৬৭)।

আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা