জাতীয় দেশ সংযোগ ফিচার

স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার

ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুক্রবার ঢাকাস্থ রাশিয়া দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া সরকারের চেয়ারম্যান মিখাইল মিশুস্টিন শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা পাওয়া উচিত।

বাংলাদেশে সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে মারিয়া জাখারোভা বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টিতে জিতেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এটা তাদের প্রতি স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সমর্থন নিশ্চিত করেছে।

তিনি বলেন, নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আমরা এরই মধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর।

আরও পড়ুনঃ “রাজনৈতিক-কূটনৈতিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ থেকে বাংলাদেশকে মুক্ত করা সহজ না”

রিপোর্টার

About Author

8 Comments

  1. কারওয়ান বাজারের মোল্লা বাড়ি বস্তিতে আগুন; নিহত ২ - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  2. "তেজগাঁওয়ে বস্তির আগুন লাগার কারণ জানতে তদন্ত হচ্ছে" - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  3. অ্যালকোহল শুধু স্বাস্থ্যেরই ক্ষতি করে না ত্বকেরও ক্ষতি করে - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  4. "মুসলিম দেশের মেয়ে পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়" - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  5. "কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শংকায় রয়েছে" - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  6. গ্রামে ডাক্তার কেন থাকে না তার কারণ বের করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  7. ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

  8. "বাংলাদেশের পররাষ্ট্রনীতি বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় চ্যালেঞ্জের" - Tathya Sangjog

    January 13, 2024

    […] আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র