দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৭ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫১৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২৬৬ জন এবং ঢাকার বাইরে ৩৪৯ জন। নতুন আক্রান্তসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৩১ জনে। চলতি বছরে ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছন ৫১ হাজার ৪৬০ জন।
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত তিনজনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩৭ জন। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।
আরও পড়ুনঃ “এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী; মজুরি হার ঊর্ধ্বমুখী”





