জাতীয় ফিচার

“এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী; মজুরি হার ঊর্ধ্বমুখী”

এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশে সবজির উৎপাদন গত কয়েক বছরে ছয়গুণ বেড়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিটেন্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে।

এসময় গুদামে দুই বিলিয়ন চাল আছে। মাঠে আমন ধান আছে। গরু, ছাগল ভেড়া, হাঁস, মুরগি, ডিম, দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ জঙ্গি ছিনতাই: ৪ সদস্যের তদন্ত কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র