দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক
দুই দিনের এক সরকারি সফরে মঙ্গলবার ঢাকা আসছেন জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভল
সোমবার ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরকালে হাইকমিশনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন।
টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সাথে দেখা করবেন।
তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।
হাইকমিশনার টুর্ক তার সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন ।
আরও পড়ুনঃ ভুটানকে হারিয়ে উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ





