ভুটানকে হারিয়ে উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে ভুটানকে উড়িয়ে দিয়েছে।
রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। বাম দিক থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্ণা চাকমা। এরপর ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। শিউলি আজিমের পাস দ্বিতীয় প্রচেষ্টায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
ম্যাচের ২৬ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সাবিনা খাতুন। চলতি আসরে এটিই তার প্রথম গোল। মনিকার আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় বল জালে জড়ান তিনি।
৩৫ মিনিটে আবারও গোল করেন তহুরা। বক্সের একটু ওপর থেকে শট নেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়ায় জালে।
তার ঠিক দুই মিনিট পর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন সাবিনা খাতুন। বাম দিক দিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে নিচু শটে বল জালে প্রবেশ করান তিনি। তার কিছুক্ষণ পর ব্যবধান কমায় ভুটানের ডেকি লাহজম। ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর কিছুটা ধীরগতিতে খেলতে থাকে সাবিনারা। তবুও ৫৮ মিনিটে ব্যবধান আরও বাড়ান তহুরা। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড।
তার পাঁচ মিনিট পর দলে একসাথে তিনটি পরিবর্তন আনেন কোচ বাটলার। সাবিনা, সাগরিকা ও ঋতুপর্ণাকে তুলে মাঠে নামান স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা ও সানজিদা আক্তারকে। এই ম্যাচে মাঠে নেমে সাফে অভিষেক হলো রিপার।
আরও পড়ুনঃ সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ ২০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ






"বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ হলেই কেবল পশ্চিমবঙ্গে উন্নয়ন সম্ভব" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
"রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্য নয়" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
"আপনাদের দেওয়া করই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
"নারী-পুরুষ অসঙ্গতি দূর করতে জেন্ডার বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু - Tathya Sangjog
October 27, 2024[…] […]
"সরকার পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট" - Tathya Sangjog
October 27, 2024[…] […]
দুই দিনের সরকারি সফরে ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক - Tathya Sangjog
October 27, 2024[…] […]