তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে ৫০ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রে তুষারঝড় ও তীব্র শীতে গত সপ্তাহে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, হিমশীতল তাপমাত্রা, তুষারপাত এবং ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বিমান চলাচল বাতিল, স্কুল বন্ধ এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লাখ লাখ মার্কিনি নতুন করে বৈরি আবহাওয়া সতর্কতার অধীনে রয়েছে।
বৈরি আবহাওয়ায় ফাঁকা পড়ে আছে রাস্তাঘাট, খেলার মাঠসহ বেশিরভাগ জায়গা। তীব্র ঠান্ডা আর ত্রিশ থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত তুষারেরর আবরণে সবকিছু ঢেকে থাকায় বাইরে বের হতে পারছেন না বেশিরভাগ বাসিন্দা।
তীব্র তুষারপাতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্য। স্থবির হয়ে পড়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। এছাড়া নিউইয়র্কের পশ্চিমাঞ্চলের বাফালোসহ বিভিন্ন জায়গায়ও ব্যাহত হচ্ছে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা।
আরও পড়ুনঃ “২০ হাজার টাকার বিনিময়ে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া হয়েছে”





