জাতীয় ফিচার রাজনীতি

ডিসেম্বরে তফসিল ঘোষণা, ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি জোরদার

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, “৩১ অক্টোবরের মধ্যে ভোটার তালিকায় নাম লেখানোরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে সিম্বল ভোটের সুযোগ থাকবে। তবে কোনো আসনে প্রার্থিতা বাতিল বা ফিরে পাওয়ার ঘটনা ঘটলে সেখানে পোস্টাল ব্যালট প্রযোজ্য হবে না।”

সানাউল্লাহ আরও জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে, রমজানের আগে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে জানিয়েছেন, ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। আজকের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।”

নির্বাচন কমিশন এই সভায় রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইসি সব ধরনের প্রস্তুতি জোরদার করছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র