ট্রান্সজেন্ডার মডেলের সঙ্গে এমবাপ্পের ঘনিষ্টতা
পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে কোনো গোলে সহায়তা নেই। এর উপর নেইমারের সাথে ঝামেলার কারণে নেতিবাচক শিরোনামের অংশ হয়ে উঠেছেন রীতিমত। । এর মধ্যেই আবার গুঞ্জন উঠেছে তাঁর প্রেম আর প্রেমিকা নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীর সঙ্গে তাঁর কিছু ছবি ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারী এমবাপ্পের প্রেমিকা।
এমবাপ্পের সঙ্গে ছবির ওই নারী আর কেউ নন, প্লেবয় সাময়িকীতে প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে প্রচ্ছদে জায়গা পাওয়া ইনেস রাউ। ছেলে হিসেবে জন্ম নেওয়া রাউ পরবর্তীতে নিজেকে নারীতে রূপান্তরিত করেছেন।
আরও পড়ুনঃ জাতীয় দল ছাড়ার হুমকি দিলেন স্পেনের ১৫ নারী ফুটবলার
২৩ বছর বয়সী এমবাপ্পের নতুন প্রেমিকার বয়স ৩২ বছর। এমবাপ্পের সঙ্গে ফরাসি মডেল রাউয়ের ছবি দেখার পর তাঁর বিষয়ে নানা প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে ইতালি ও ফরাসি পত্রপত্রিকা। তেমনই একটি শিরোনামে রাউয়ের আত্মজীবনী ‘ওম্যান’–এর কথা উল্লেখ করা হয়। সেখানে তিনি লিখেছেন কীভাবে ১৬ বছর বয়সে নিজের লিঙ্গ অস্ত্রোপাচারের মাধ্যমে রূপান্তর করিয়েছেন।
এমবাপ্পে ও রাউয়ের একসঙ্গে ছবি আর পত্রপত্রিকার খবর দেখে ফরাসি তারকার ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে—আসলেই কি এমবাপ্পে রূপান্তরিত নারী মডেলের সঙ্গে প্রেম করছেন? এমবাপ্পে বা পাউয়ের কেউই বিষয়টি নিশ্চিত করেননি। তবে এখন পর্যন্ত সম্পর্ক অস্বীকার করে বিবৃতিও দেননি এই দুজনের কেউ। এখন দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়।






পর পর ২ ম্যাচে মেসির জোড়া গোল - tathyasangjog
September 25, 2022[…] […]