টাঙ্গাইলে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতরা হলেন ওই এলাকার শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তার দুই ছেলে মুশফিক (৮) ও মাশরাফি (২)। এ ঘটনার পর থেকে মনিরা বেগমের স্বামী শাহেদ পলাতক রয়েছেন।
দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক বলেন, প্রতিবেশীরা জানালা দিয়ে মনিরা বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মুশফিক ও মাশরাফির মরদেহ বিছানার ওপর পরে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নারীর স্বামী পলাতক আছেন।
আরও পড়ুনঃ শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক





