বিশ্ব সংযোগ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে জাপানের উত্তর-মধ্যাঞ্চলে সুনামি আঘাত হেনেছে।

শনিবার জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে এরইমধ্যে দেশটির ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১.২ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশ্ববর্তী জাপান সাগরের নোটো অঞ্চলে স্থানীয় সময় বিকেল ৪টা ০৬ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন শুরু হয়।এর পরে বিকেল ৪টা ১০ মিনিটে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ১৮ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, বিকেল ৪টা ২৩ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার একটি, বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প এবং বিকেল ৪টা ২৯ মিনিটে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া পানির স্রোত ৫ মিটার (১৬.৫ ফুট) পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে। এ কারণে জনগণকে যত দ্রুত সম্ভব উঁচু ভূমি বা নিকটবর্তী ভবনের চূড়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

হাওয়াই-ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জাপান উপকূলে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ মিটারের (১৯০ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে।

আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬
দেশ সংযোগ বিশ্ব সংযোগ

ভারতের মিজোরামে নির্মাণাধীন সেতু ধসে ১৭ জনের প্রাণহানি

ভারতের মিজোরামে রেলওয়ের একটি নির্মাণাধীন সেতু ধসে ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা