জাতীয় দেশ সংযোগ ফিচার

আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ

ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যাংক হিসাব খুলতে পারবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা

বছর শেষে নিট রিজার্ভে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

এ প্রসঙ্গে সময় সংবাদকে মেজবাউল হক বলেন, আমরা আইএমএফের লক্ষ্যমাত্রা অর্জনের ওপরই কাজ করছি। সে হিসাবে রিজার্ভ নিয়ে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল, আমরা সেটি পূরণে সক্ষম হয়েছি।

আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের শর্তানুযায়ী, ডিসেম্বরের শেষে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে ১৭ দশমিক ৪৮ বিলিয়ন ডলার নিট রিজার্ভ থাকতে হবে, যা পূরণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ব্যাংক।

আইএমএফের রীতি অনুযায়ী, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বকেয়া বিলসহ এক বছরের কম সময় মেয়াদের বাকি বাদ দিয়ে নিট রিজার্ভ হিসাব করা হয়।

এতে গ্রস রিজার্ভের সঙ্গে নিট রিজার্ভের ৩ বিলিয়ন থেকে ৪ বিলিয়ন ডলারের পার্থক্য থাকে। তবে সব বাকিবাট্টা বাদ দিয়েও এবার নিট রিজার্ভে আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়েছে।

 

আরও পড়ুনঃ বিএনপির অপরাজনীতিতে জনগণ কখনো সাড়া দেয়নি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র