ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢামেকে উপদেষ্টা নাহিদ ও আসিফ
অন্তর্বর্তীকালীন সরকারের দুই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন।
আজ রোববার বিকেলে ঢামেকে উপস্থিত হয়ে তারা পুরাতন বার্ন ইউনিটে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় আর্থিক সহযোগিতা বাবদ প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন দুই উপদেষ্টা।
উপদেষ্টারা জানান, এদিন সারা দেশে ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেয়া হয়েছে। আন্দোলনে হতাহতদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইট।
তারা আরও জানান, ১৬০০০ নম্বরে সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।
আরও পড়ুনঃ ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি পেয়েছে গ্রামীণ ব্যাংক





