জাতীয় ফিচার

চাঁদপুরে জাহাজ থেকে ৭ নাবিকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নোঙ্গর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

জানা গেছে, মরদেহগুলো জাহাজের বিছানার ওপরে পড়ে ছিল। দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, জাহাজে ডাকাতি করতে বাধা দেয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়নাতদন্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হবে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র