চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বাকলিয়ায় নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ডি ব্লকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. ইসরাফিল (২০), সাকিম আলী (২০) ও মো. রিপন (২০)। তারা তিনজনই নির্মাণ শ্রমিক।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, কল্পলোক আবাসিকের ডি ব্লকের মাহাবুবুর রহমানের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ওই তিন শ্রমিক। তারা মাচাংয়ের ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিলেন। একপর্যায়ে সেটা ভেঙে তিন শ্রমিক নিচে পড়ে মারাত্মক আহত হয়।
এসময় অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফিল ও সাকিম আলীকে মৃত ঘোষণা করেন। পরে রিপন নামের আরেক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুনঃ “শেখ হাসিনার আমলে যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান”





