গ্রীসে অভিবাসী বহন করা দুটি নৌকা ডুবিতে নিহত ১৫
অভিবাসী বহন করা পৃথক দু’টি নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গ্রীসের কোস্টগার্ড। এ ঘটনায় আরো অনেক অভিবাসী নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার কোস্টগার্ড মুখপাত্র নিকোস কোকালাস রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটিকে বলেন, লেসবস দ্বীপের কাছ থেকে ১৫ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সম্ভবত তারা আফ্রিকান বংশোদ্ভুত।
আরও পড়ুনঃ মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৮
তিনি জানান, প্রচন্ড বাতাস চলাকালে নৌকাটি এ দ্বীপের পূর্ব উপকূলের কাছে ডুবে যায়। ওই নৌকাতে করে প্রায় ৪০ অভিবাসীকে বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় নৌকা ডুবির ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যার কথা জানানো হয়নি।
কোকালাস জানান, লেসবস দুর্ঘটনায় আরো ৯ নারীকে উদ্ধার করা হয়েছে। তবে এ নৌকা ডুবির ঘটনায় আরো ১৪ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।






যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অপহৃত চার ভারতীয়র মরদেহ উদ্ধার - tathyasangjog
October 6, 2022[…] […]