দেশ সংযোগ ফিচার রাজনীতি

‘গণতন্ত্র ও নির্বাচনের বিরুদ্ধে বক্তব্যদাতারা জনগণের পক্ষে নয়’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

তিনি আরও বলেন, এই ধরনের ব্যক্তিরা বাংলাদেশের জনগণের পক্ষে নয়। তারা কৌশলে নির্বাচন বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রয়োগের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

শনিবার (১৬ আগস্ট, ২০২৫) দুপুরে রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। এজন্য আমাদের আলোচনা ও ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, যে দেশে খালেদা জিয়ার মতো নেত্রী আছেন, সে দেশ কখনো পথভ্রষ্ট হবে না। খালেদা জিয়া জীবনের নানা চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং আজও তিনি দেশের মানুষের জন্য আলোর দিশারি হিসেবে বেঁচে আছেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঐক্যকে শক্তিশালী করতে হবে এবং এটিকে গণতন্ত্র পুনরুদ্ধারের শক্তিতে রূপান্তর করতে হবে।’

অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহানগর উত্তরের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজ, মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার