Uncategorized

খতিব-ইমামরা শুধু ধর্মীয় নয়, সমাজেরও নেতা

খতিব-ইমামরা শুধু ধর্মীয় নয়, সমাজেরও নেতা বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, ‘যারা সমাজে খতিব হবেন, যারা ইমামতি করবেন, তারা সমাজেরও নেতা। শুধু ধর্মীয় নেতা নন, সমাজেরও নেতা হবেন এবং তারা সেই সমাজে প্রভাব বিস্তার করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, খতিব-ইমামদের মাধ্যমে আমরা নানান বিষয় সাধারণ জনগণকে শেখাতে পারি। সেটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থার কথা বলি, নিষ্ঠাবান হওয়ার কথা বলি। একটি সময় ছিল মসিজিদভিত্তিক শিক্ষা দেওয়া হতো। কিন্তু আমরা সেই পথে হাঁটতে পারিনি। বিজ্ঞানী, চিকিৎসক, ইমাম- সবাই সম্মিলিত উদ্যোগে একসঙ্গে যাতে কাজ করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বুধবার (১৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দেশের ফাজিল-কামিল মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানে দোয়া-মোনাজাত করা হয়।

মহিবুল হাসান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলে থাকেন- নৈতিকতা ও সত্যিকারের দ্বীনি শিক্ষা যেন আমরা মানুষের মধ্যে দেই। বাংলাদেশে অনেক সমস্যা, বৈষম্য, অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সত্যিকারের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। সত্যিকারের দ্বীনি শিক্ষার জন্য প্রধানমন্ত্রী ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান