ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যবসা সহজ করবে সরকার
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যাতে সহজে ব্যবসা করতে পারেন সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। মঙ্গলবার (১৪ মে) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র মতিঝিল কার্যালয়ে এক সেমিনারে এ কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সহজে ব্যবসা করতে পারেন সেই প্রক্রিয়া সহজীকরণে কাজ করছে সরকার। যে কোনো ব্যবসার উদ্যোগকে সফল ও প্রতিষ্ঠিত করা আমাদের দায়িত্ব। ব্যবসায়ীদের মার্কেট এক্সেসের সুযোগ তৈরিতেও সরকার কাজ করছে।





