কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এখন বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষ বাড়ছে। সেজন্য, ফুল চাষিদের স্বার্থ রক্ষায় কৃত্রিম বা সিনথেটিক ফুলের ব্যবহার কমাতে হবে বলে জানিয়েছেন । বলেন, কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে।
আজ বুধবার সকালে ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
সারা বছর ফুল উৎপাদন করে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও যাতে রফতানি করা যায়, সেলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় নানা রকম উদ্যোগ গ্রহণ করে উল্লেখ করে মন্ত্রীবলেন, কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে, যাতে করে আমদানি না হয়। এতে দেশিয় চাষের ফুলের ব্যবহার বাড়বে, কৃষকরা উপকৃত হবে।
অনুষ্ঠানে ফুল ব্যবসায়ীরা জানান, বর্তমানে দেশে ১৫০০ কোটি টাকার ফুলের বাজার রয়েছে। এসময় তারাও কৃত্রিম ফুল আমদানির উপর কঠোর হতে সরকারের কাছে অনুরোধ জানান।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী দেশের চলমান রাজনীতি নিয়েও কথা বলেন। তার মতে, বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছে। সেখান থেকে আন্দোলন আর সন্ত্রাসের জন্য নেতাকর্মীদের উসকানি দিচ্ছে। লন্ডনে নিরাপদে থেকে দেশে বিএনপির কর্মীদের ও এদেশের মানুষকে ঝুঁকিতে ফেলছে।
তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার ক্ষমতা কারো নেই। বিএনপির আন্দোলনের কোনো ভিত্তি নেই। তাদের আন্দোলনে কিছু কর্মী যোগ দিলেও, সাধারণ জনগণ এসব আন্দোলনের সাথে নেই। ক্ষমতায় থাকতে বিএনপি যেসব অপকর্ম করেছিল, সেজন্য তারা এখনো জনবিচ্ছিন্ন। কাজেই, বিএনপি আন্দোলন করে কখনো সফল হতে পারবে না।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি এখন বিদেশে ধরনা দিচ্ছে, বিদেশিদের হাতে-পায়ে ধরছে আর দেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। বিএনপি মনে করছে, আন্দোলন-সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটি তারা পারবে না; কারণ আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ। জনগণ আওয়ামী লীগের সাথে আছে।
আরও পড়ুনঃ ভুল করেও এই ফলের বীজ খাবেন না






"বিএনপির কাছে জঙ্গি দমনের প্রচেষ্টাকে নাটক মনে হবে এটাই স্বাভাবিক" - Tathya Sangjog
August 23, 2023[…] আরও পড়ুনঃ কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে… […]
বিএনপি পৃষ্ঠপোষকতা না করলে আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
August 23, 2023[…] […]
স্মার্ট রিং নিয়ে কাজ করছে অ্যাপল - Tathya Sangjog
August 23, 2023[…] […]
সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য - Tathya Sangjog
August 23, 2023[…] […]
নীতিগতভাবে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী - Tathya Sangjog
August 23, 2023[…] […]
স্মার্টওয়াচ ব্যবহারে বিপজ্জনক ব্যাকটেরিয়া বাড়ছে - Tathya Sangjog
August 23, 2023[…] […]
দীর্ঘ সময় ধরে অ্যালকোহল পান করলে এসব রোগের শিকার হতে পারেন - Tathya Sangjog
August 23, 2023[…] […]
চাঁদ যেভাবে জোয়ার-ভাটাকে প্রভাবিত করে - Tathya Sangjog
August 23, 2023[…] […]
এই ভুলগুলি করলে আপনি সার্ভিকাল স্পন্ডাইলোসিসের শিকার হতে পারেন - Tathya Sangjog
August 23, 2023[…] […]
ক্ষুধার্ত হলে কেন মাথাব্যথা হয়? - Tathya Sangjog
August 23, 2023[…] […]
পেছন দিকে হাঁটা শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী - Tathya Sangjog
August 23, 2023[…] […]
পুষ্টিকর খাবার শিশুদের যৌক্তিক ক্ষমতা বাড়ায় - Tathya Sangjog
August 23, 2023[…] […]
রোহিঙ্গা সংকট সমাধানে সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন - Tathya Sangjog
August 23, 2023[…] […]