দেশ সংযোগ ফিচার রাজনীতি

নীতিগতভাবে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আফ্রিকার ব্যবসায়ী সম্প্রদায় ও বিনিয়োগকারীরা বাংলাদেশে আইসিটি, অবকাঠামো, ট্যুরিজম, ভারী ও হালকা শিল্পে বিনিয়োগ করতে পারেন। অবশ্যই এতে দুদেশই উপকৃত হবে। নীতিগতভাবে সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত।

আজ বুধবার স্থানীয় সময় সকালে জোহানেসবার্গের একটি হোটেলে আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এর আয়োজন করে।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এক অনন্য ঠিকানা হয়ে উঠেছে উল্লেখ করে দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীদের বড় পরিসরে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া প্রয়োজন জানিয়ে, প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আফ্রিকানদের নিয়ে দেশে যৌথ বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দেশের বন্ধুত্ব ঐতিহাসিক। আমরা চাই দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রটির আরও প্রসার ঘটুক। দুই দেশের ব্যবসায়ীদের যৌথ বিনিয়োগে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গাঢ় হবে।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও.আর. ট্যাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দক্ষিণ আফ্রিকার সমবায় শাসন ও ঐতিহ্য বিষয়ক মন্ত্রী পার্কস টাও এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমান। এ সময় গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয় বাংলাদেশের সরকার প্রধানকে।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেডিসন ব্লু হোটেল স্যান্ডটনে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ আফ্রিকা সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। জোহানেসবার্গ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোটবোন শেখ রেহানাও রয়েছেন।

ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুরা দা সিলভা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে।

আরও পড়ুনঃ কৃত্রিম ফুল আমদানিতে অচিরেই উচ্চহারে শুল্কারোপ করা হবে: কৃষিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার