জাতীয় দেশ সংযোগ

“কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শংকায় রয়েছে”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শংকায় রয়েছে।

আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বাংলাদেশের বড় রাজনৈতিক দলের (বিএনপির) কার্যালয় আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করে দমন-পীড়নের মধ্য দিয়ে একতরফা নির্বাচন করেছে। ৭ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি। কৃত্রিম আনন্দে থাকলেও সরকার শংকায় রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগই বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে, বিএনপি কারও দিকে তাকিয়ে নেই। বিদেশি শক্তিতে উদ্বুদ্ধ হয়ে সরকার আহ্লাদিত। শেখ হাসিনা তার অস্তিত্ব আধিপত্যবাদীদের কাছে বিলীন করে দিয়েছে। নিরাপদ প্রস্থানের পথও সংকুচিত হওয়ায় নতজানু নীতি অবলম্বন করেছে সরকার।

সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য আকাশচুম্বী- এমন মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের ভ্রুক্ষেপ নেই। যুদ্ধের ওপর দায় চাপিয়ে সরকারপ্রধান নিত্যপণ্যের দাম বাড়ানোর অজুহাত দিচ্ছেন। সরকারের মহাদুর্নীতি ও পাচারের কারণেই দেশের অর্থনীতিতে ধাক্কা আসছে।

আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র