জাতীয়

কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজডুবির ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জাহাজডুবির ঘটনায় আহত এক ব্যক্তি গতকাল বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে শাহ আমানত সেতুর নিচ থেকে একটি লাশ এবং বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে আরেকটি লাশ উদ্ধার করা হয়।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ডক কর্মচারী রহমত আলীর লাশ উদ্ধার করা হয়। রহমত আলীর বাড়ি কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকায়। এর আগে ভোরে উদ্ধার হওয়ার লাশ ও গতকাল রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া দুজনের পরিচয় শনাক্ত করতে পারেনি নৌ পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার ইচ্ছানগরের সি রিসোর্স ঘাটের বয়া এলাকায় কর্ণফুলী নদীতে মাছ ধরার একটি জাহাজ ডুবে যায়। এ দুর্ঘটনায় ক্যাপ্টেনসহ সাতজন নিখোঁজ ছিলেন। জাহাজটির উদ্ধারকাজ এখনো শুরু হয়নি।

আরও পড়ুনঃ কর্ণফুলী ও বঙ্গোপসাগরে বহির্নোঙরে দুই জাহাজডুবিতে নিখোঁজ ১৩

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র