কর্ণফুলী ও বঙ্গোপসাগরে বহির্নোঙরে দুই জাহাজডুবিতে নিখোঁজ ১৩
চট্টগ্রামে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙরে এমভি সুলতান সানজা ও এফভি মাগফেরাত জাহাজডুবির ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়েছে।
বুধবার বিকেল ৩টায় বহির্নোঙরে এমভি সুলতান সানজা এবং মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন নদীতে এফভি মাগফেরাত নামের একটি ফিশিং ভ্যাসেল ডুবে যায়। এতে এমভি সুলতান সানজার ছয়জন এবং এফভি মাগফেরাতের সাতজন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- ভ্যাসেলের চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশমাস্টার মো. জহির উদ্দিন ও ডক মেম্বার রহমত মিয়া। নিখোঁজ অন্যজনের নাম জানা যায়নি।
উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌপুলিশ উদ্ধার অভিযান চালালেও তাদের হদিস মেলেনি। এখন বন্দর থেকে উদ্ধারকারী জাহাজ আসছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে জাহাজটি বন্দরের উদ্ধারকারী জাহাজের মাধ্যমে টেনে তোলা হবে।
উদ্ধার অভিযানে থাকা নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গেলেও স্রোতের কারণে কাজ করতে পারছে না।
আরও পড়ুনঃ জালিয়াতির মামলায় সুচির ৩ বছরের কারাদন্ড






কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় ৩ জনের মৃত্যু - tathyasangjog
October 13, 2022[…] আরও পড়ুনঃ কর্ণফুলী ও বঙ্গোপসাগরে বহির্নোঙরে দু… […]
ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া: পুতিন - tathyasangjog
October 13, 2022[…] আরও পড়ুনঃ কর্ণফুলী ও বঙ্গোপসাগরে বহির্নোঙরে দু… […]