ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে নানা কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বৃহস্পতিবার (০৭ মার্চ) ভোর সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
এছাড়াও বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।






"বাজারে কোনো জিনিস কম দামে বিক্রি হচ্ছে গণমাধ্যমে সেই খবরও প্রচার করা উচিত" - Tathya Sangjog
March 6, 2024[…] […]
সরে দাঁড়ালেন নিকি হ্যালি; ট্রাম্পের প্রার্থিতা নিশ্চিত - Tathya Sangjog
March 6, 2024[…] […]
দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড - Tathya Sangjog
March 6, 2024[…] […]