জাতীয় ফিচার

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিতে জড়িত পাঁচজন চিহ্নিত

বোর্ডের ভুলে যশোরে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানির অভিযোগে দেশজুড়ে সমালোচনার পর সেই প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনকারীদের চিহ্নিত করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকেদের এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন—প্রশ্নপত্র প্রণেতা ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল, প্রশ্নপত্র পরিশোধনকারী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজুদ্দিন শাওন, সাতক্ষীরা সহকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

তপন কুমার সরকার বলেন, বিদ্যমান নিয়মে পাণ্ডুলিপি ছাড়া তা চিহ্নিত করা যায় না। পাণ্ডুলিপি আছে ট্রেজারি অফিসে। সকালে সেখান থেকে পাণ্ডুলিপি এনে প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তরা সবাই যশোর বোর্ডের। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, এই বিষয়ে যশোর বোর্ড শিগগির তাদের কারণ দর্শানোর নোটিশ দেবে।

কবে নাগাদ ব্যবস্থা নেয়া সম্ভব হবে এমন প্রশ্নে তিনি বলেন, আশা করছি এক সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আরও পড়ুনঃ হাওয়া ভবন পেতে আন্দোলনের কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

1 Comment

  1. "দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে, ডলার সংকট নেই" - tathyasangjog

    November 8, 2022

    […] আরও পড়ুনঃ এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র