হাওয়া ভবন পেতে আন্দোলনের কথা বলছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপির আন্দোলনের রিমোট কন্ট্রোল তারেক রহমানের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা আসলে হাওয়া ভবন পেতে আন্দোলনের কথা বলছে।
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরে বিএনপি নেতারা ১৩ মিনিটের জন্যও আন্দোলন করতে পারেননি। অথচ তারা আজ সরকার পতন আন্দোলনের ডাক দিচ্ছে, ১০ ডিসেম্বর তারা নাকি খোমেনি স্টাইলে বিজয় মিছিল করবে।
ওবায়দুল কাদের বলেন, বলা হচ্ছে তারেক রহমানকে নাকি বিপ্লবের কাঁধে ভর করে ঢাকায় নিয়ে আসবে। আন্দোলনের নেতা টেমস নদীর তীরে বসে ডাক দেবে আর আন্দোলন হবে, বাংলাদেশের মানুষ তা বিশ্বাস করে না। তারেকের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলা আর জেলহত্যার খুনিদের কোনো ক্ষমা নেই, এদের ক্ষমা করা যায় না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন বলছেন। তিনি তো মুক্তই। তাকে নিয়ে তো আপনারা একটা মিছিলও করতে পারেননি। খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি কইরেন না, বেশিও বুইঝেন না। বিজয়ের মাস ডিসেম্বরে জনতার সাগরের গর্জন শুনতে পাবে বিএনপি। ভোট চুরি, ভুয়া ভোটার তৈরি, ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি ও নারী নির্যাতনকারী বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে।
আরও পড়ুনঃ পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী






এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিতে জড়িত পাঁচজন চিহ্নিত - tathyasangjog
November 7, 2022[…] […]