ইনস্ট্রাগ্রামে হাঁসটির ফলোয়ার প্রায় ৮০ হাজার
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৮০ হাজার। ফ্যান, ফলোয়ারের বহু মানুষ ছাড়িয়ে যাওয়া এই হাঁস পারে ড্রাম বাজাতেও।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় একটি হাঁস দুই পা দিয়ে খুব সুন্দর ড্রাম বাজাচ্ছে। শুধু তাই নয় সে বিশ্বরেকর্ডধারী।
হাঁসটির নাম বেন অ্যাফকোয়াক। যুক্তরাষ্ট্রের মিনেসোটাতে মালিক ডেরেক জনসনের সঙ্গে তার বাস। ডেরেক বেনের দেখাশোনা করছে ছোট থেকেই। ইনস্টাগ্রামে বেনের সঙ্গে সঙ্গে ডেরেকও এখন পরিচিত মুখ।
ডেরেক পেশায় মিউজিশিয়ান। দিনের বেশিরভাগ সময় তার স্টুডিওতেই কাটে। তিনি যখন স্টুডিওতে কাজ করতেন তখন প্রায়ই বেন তার আশেপাশে ঘোরাঘুরি করত। বিশেষ করে যখন তিনি ড্রাম বাজাতেন তখন বেন যেন একটু বেশি উচ্ছ্বসিত হয়ে যেত। এরপরই তিনি বেনকে ড্রাম বাজানোর প্রশিক্ষণ দিতে থাকেন। খুব কম সময়েই বেন কাজটি খুব ভালোভাবে শিখে যায়। সেই ভিডিও ডেরেক তার ইনস্টাগ্রামে আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, ডেরেক এর আগেও অনেক হাঁস পালন করেছেন। তবে বেন সবার চেয়ে আলাদা। ২০২০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড বেনকে বিশ্বরেকর্ডের স্বীকৃতি দেয়। যা এখনো ভাঙতে পারেনি কোনো হাঁস!
আরও পড়ুন : অলসতার জন্য দেয়া হয় টাকা





