জীবনযাপন

অলসতার জন্য দেয়া হয় টাকা

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টিনেগ্রোতে প্রতি বছর সেরা অলস নির্বাচনের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে প্রতিযোগীকে শুধু শুয়ে থাকতে হবে। দেশের অন্যতম বড় শহর নিকসিকে এই অদ্ভুত ধরনের প্রতিযোগিতার আসরের নাম ‘লাইং ডাউন চ্যাম্পিয়নশিপ’।

এই প্রতিযোগিতায় একই ভঙ্গিতে শুয়ে থাকতে হবে। ভঙ্গি বদল করা যাবে না! প্রায় ৬০ ঘণ্টা সোজা হয়ে শুয়ে থেকে এ বছর জারকো পেজানোভিক নামে এক যুবক প্রতিযোগিতায় জেতেন।

এজন্য তিনি জিতে নিয়েছেন ৩৫০ ইউরো। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার টাকা। এছাড়াও নামি রেস্তোরাঁয় সঙ্গীসহ বিনামূল্যে দুপুরের খাবার, স্টেকেশনের সুযোগও পাবেন জারকো।

এই প্রতিযোগিতায় প্রতি আট ঘণ্টা পর প্রতিযোগীদের টয়লেটে যাওয়ার সুযোগ দেওয়া হয়। তবে এই নিয়ম যুক্ত করা হয় কয়েক বছর আগে। এর আগে বিরতিহীনভাবেই প্রতিযোগীদের শুয়ে থাকতে হত। সেসময় টানা ৫২ ঘণ্টা শুয়ে থেকে দুবরাভকা আকসিক নামে এক নারী রেকর্ড করেছিলেন।

তবে সবচেয়ে বেশি সময় শুয়ে থাকার রেকর্ড করেছিলেন এক ব্যক্তি। গত বছর তিনি ১১৭ ঘণ্টা একভাবে শুয়ে প্রতিযোগিতায় জিতেছিলেন।

আরও পড়ুনঃ অপ্রাপ্তবয়স্করাই ছিল সিরিয়াল কিলার লোপেজের টার্গেট?

রিপোর্টার

About Author

1 Comment

  1. ইনস্ট্রাগ্রামে হাঁসটির ফলোয়ার প্রায় ৮০ হাজার - tathyasangjog

    October 31, 2022

    […] আরও পড়ুন : অলসতার জন্য দেয়া হয় টাকা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের