জীবনযাপন

আশা ম্যান্ডেলার ভেজা চুল শুকাতে লাগে দুই দিন!

আশা ম্যান্ডেলা

নিজের চুল দিয়ে বিশ্বরেকর্ড করেছেন অনেকে, তাদের মধ্যে আশা ম্যান্ডেলা অন্যতম একজন। তার চুলের দৈর্ঘ্য ১১০ ফুট।

বিশ্বের সবচেয়ে লম্বা জট পাকানো চুলের অধিকারী নারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম উঠেছে তার। ৬০ বছর বয়সী এই নারীর ১১০ ফুট লম্বা চুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা আশা। তবে তার আদিনিবাস ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোয়। ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি আছেন যুক্তরাষ্ট্রে।

দেশটিতে এসেই ঘটে বিপত্তি মাথার চুলে জট পাকতে শুরু করে। কোনো কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না চুল। কয়েকবার কেটে ফেলেছিলেন জটালো অংশ। তবে তাতেও কাজ হয়নি। এরপর আর চুলে কাঁচি ছোঁয়াননি তিনি। ধীরে ধীরে জট বাড়তে শুরু করে। সেই সঙ্গে লম্বাও হতে থাকে।

তবে এবারই প্রথম নয়। জট পাকানো লম্বা চুলের জন্য আরও একবার তার নাম উঠেছিল গিনেসের তালিকায়। ২০০৯ সালে তার জট পাকানো চুলের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি। গত ১৩ বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। এখন তার চুল ১১০ ফুট লম্বা।

ম্যান্ডেলার স্বামী ইমানুয়েল চেগ পেশায় জট পাকানো চুলের স্টাইলিস্ট। তার নিজের চুলও জটালো। তিনি সপ্তাহে একবার আশার লম্বা ও জট পাকানো চুলের যত্ন নেন।

আশার চুল পরিষ্কার করতে একবারে একসঙ্গে দরকার হয় ছয় বোতল শ্যাম্পু। পুরো চুল পরিষ্কার করতে প্রায় সারাদিন লেগে যায়। ভেজা চুল শুকাতে লাগে দুই দিন। বাইরে বের হলে ব্যাগের ভেতরে চুলগুলো ঢুকিয়ে পিঠে ঝুলিয়ে নেন আশা। চার দশকের বেশি সময় ধরে এই চুলের যত্ন করছেন তিনি।

লম্বা চুলের রেকর্ডধারীর অনেকেই তাদের চুল কেটে ফেললেও আশা চান আরও লম্বা হোক তার প্রিয় কেশ।

আরও পড়ুন : বাঁধাকপির কাটলেট খেয়েছেন?

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের