আরও দেড় বছর আইজিপি থাকছেন আব্দুল্লাহ আল মামুন
বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চাকুরির মেয়াদ আরও দেড় বছর বাড়িয়েছে সরকার। এর মধ্য দিয়ে ২০২৪ সালের ১১ জুলাই পর্যন্ত তিনি আইজিপি পদে বহাল থাকছেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি চাকুরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ি বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে তার অবসর উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ পর্যন্ত অথবা যোগদানের দিন থেকে এক বছর ৬ মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন।
আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী





