জাতীয় ফিচার

আমরা দেশের উন্নয়নে কাজ করি তখন বিএনপি জামায়াত আগুন দেয়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ এসে আলো জ্বেলেছে। আজকে দেশ সত্যিই বদলে গেছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা হবে। যখন আমরা দেশের উন্নয়নে কাজ করি তখন বিএনপি জামায়াত আগুন দেয়।

আজ শুক্রবার বিকেলে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।

শেখ হাসিনা বলেন, বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে এ দেশের মানুষ ভোট দিয়েছিল আওয়ামী লীগকে। বাংলাদেশ এখন বদলে যাওয়া দেশ। সকল ক্ষেত্রে এগিয়ে গেছে দেশের মানুষ।

তিনি আরও বলেন, সারাবিশ্বকে চ্যালেঞ্জ করে পদ্মা সেতু করে দিয়েছি। বিনা পয়সায় শিক্ষার্থীদের বই দেয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ। বরিশালে নৌঘাটি করেছি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করেছি। মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। বরিশালেও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। এ বিভাগের কেউ ভূমিহীন থাকলে তাকে বিনা পয়সার ঘর করে জীবন-জীবিকার ব্যবস্থা করবো। কোনো মানুষ পিছিয়ে থাকবে না। সে লক্ষ্যে আমরা কাজ করছি।

একসময় বরিশাল বিভাগই ছিল অন্ধকারে, আওয়ামী লীগ এসে আলো জ্বেলেছে। আজকে দেশ সত্যিই বদলে গেছে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেনের রাস্তা হবে। যখন আমরা দেশের উন্নয়নে কাজ করি তখন বিএনপি জামায়াত আগুন দেয়।

বিএনপির রাজনীতি করার অধিকার নেই। কারণ, মানুষের কল্যাণ না করে তারা রাজনীতির নামে মানুষ পোড়ায়। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে।

আরও পড়ুনঃ আপনিও কি ডিনারের পর মিষ্টি খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র