জাতীয় দেশ সংযোগ ফিচার

আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি পালিয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি পালিয়েছে। নির্বাচনী মাঠে তারা লাল কার্ড খেয়েছে। বিএনপি-জামায়াত ভেবেছিল শেখ হাসিনা তাদের আন্দোলনের হুমকি-ধামকিতে ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা বিএনপি-জামায়াতের নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

আজ শুক্রবার বরিশাল জেলা-মহানগর আয়োজিত জনসভায় কাদের এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানাও উপস্থিত আছেন।

কাদের বলেন, তাদের এক দফা আন্দোলন ভুয়া। বিএনপির আন্দোলনই ভুয়া। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। বিজয়ের লাল সবুজ পতাকা হাতে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছবো।

মন্ত্রী বলেন, অনলাইনে তাদের এ আন্দোলন কর্মসূচি পল্টনের ছাদ থেকে পড়ে গেছে। তারা এখন কোথাও নেই। সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে।

তিনি বলেন, কীর্তনখোলা, শেরে বাংলার দেশ, আজকের বরিশালে শেখ হাসিনার দুর্জয় গাথা। নির্বাচনী ইস্তেহারে শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারে না।

তিনি বলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা। তার সঙ্গে রয়েছেন সহযোদ্ধা শেখ রেহানা। শেখ হাসিনা কারো কাছে মাথা নত করে না। খেলা হবে ৭ জানুয়ারি। বিপুল ভোটে জয় হবে। আবার দেখা হবে কীর্তনখোলার তীরে।

আরও পড়ুনঃ আপনিও কি ডিনারের পর মিষ্টি খাওয়াকে স্বাস্থ্যকর মনে করেন?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র